চরাঞ্চলের উন্নয়নের জন্য ‘চর ফাউন্ডেশন বা চর উন্নয়ন বোর্ড’ নামে একটি স্বাধীন প্রাতিষ্ঠানিক কর্তৃপক্ষ গঠন করা এখন সময়ের দাবি। এ রকম একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করা হলে চরাঞ্চলের মানুষের উন্নয়ন কার্যক্রম যথাযথভাবে সমন্বয় এবং বাস্তবায়ন করা সম্ভব হবে।
সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘আলোকিত চর’ প্রকল্পের আওতায় সমুন্নয় ও ন্যাশনাল চর অ্যালায়েন্স-এর উগ্যোগে নতুন সরকারের কাছে চরের মানুষের প্রত্যাশা শীর্ষক সংবাদ সম্মেলনে ন্যাশনাল চর অ্যালায়েন্সের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহীম খালেদ এ কথা বলেন।
ন্যাশনাল চর অ্যালায়েন্সের সদস্য সচিব জাহিদ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, জিটিভি এবং সারা বাংলার হেড অফ নিউজ, সৈয়দ ইশতিয়াক রেজা। আরও বক্তব্য প্রদান করেন প্র্যাকটিক্যাল অ্যাকশনের অ্যাডভোকেসি ম্যানেজার মেহরাব উল গণি, ওয়াটার এইডের অ্যাডভোকেসি অফিসার রঞ্জন কুমার ঘোষ, ফ্রেন্ডশীপ-এর পরিচালক কামালউদ্দিন এবং উন্নয়ন সমন্বয়ের কো-অর্ডিনেটর শাহীন উল আলম। - প্রেস বিজ্ঞপি
