g ইত্তেফাক রিপোর্ট
সপ্তাহের বড় দিন সূচক বাড়লেও দ্বিতীয় দিন গতকাল সোমবার দেশের উভয় স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে, কমেছে লেনদেনও। গতকাল ডিএসই প্রধান ইনডেক্স ডিএসইএক্স সূচক ২৮ পয়েন্ট কমে ৫ হাজার ৮৫৯ পয়েন্টে নেমে এসেছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৩১৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২১ পয়েন্টে। গতকাল দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে লেনদেন হয়েছে ৮৮৫ কোটি ৩৪ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৮৩ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৯৬৮ কোটি ৯১ লাখ টাকার। ডিএসইতে ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির শেয়ারের দর।
ডিএসইতে গতকাল লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোমপানি হলো ইউনাইটেড পাওয়ার, স্কয়ার ফার্মা, ড্রাগন সোয়েটার, প্রিমিয়ার ব্যাংক, ফার্মা এইড, এসএস স্টিল, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, বিবিএস ক্যাবলস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও লঙ্কাবাংলা ফাইন্যান্স।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো অগ্রণী ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, সুহূদ ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, বিডি কম, প্রভাতি ইন্স্যুরেন্স ও আইটি কনসালটেন্ট।
অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো সাভার রিফ্রেক্টরিজ, এসএস স্টিল, জেএমআই সিরিঞ্জ, ভ্যানগার্ড এএমএলবিডি মিউচুয়াল ফান্ড ১, এসইএমএল আইবিবিএল শরীয়াহ্ ফান্ড, এমএল ডাইং, বে-লিজিং, কাশেম ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল হাউজিং ও বিআইএফসি।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৯৮১ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৭৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।
