দুুদক থাকুক সদা প্রস্তুত

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ২২:০৭

ঘুষ, অবৈধ সমপদ অর্জন, অর্থপাচার, ক্ষমতার অপব্যবহার আর সরকারি সমপদ আত্মসাতের মতো দুর্নীতিবিরোধী সোচ্চার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অথচ বেসিক ব্যাংকে সাড়ে চার হাজার কোটি টাকা জালিয়াতির ঘটনায় ২০১৫ সালের সেপ্টেম্বরে ৬১টি মামলায় ৪০ মাস পেরিয়ে গেলেও কোনো অভিযোগপত্র জমা হয়নি এখনো। অপরদিকে জনতা ব্যাংকের বড় দুটি ঘটনায় অ্যানটেক্স গ্রুপের ৫ হাজার এবং ক্রিসেন্ট গ্রুপের ৪ হাজার কোটি টাকার কেলেঙ্কারি রয়েছে। এরকম অনিয়ম ফরমার্স ব্যাংক সমপর্কেও খুঁজে পাওয়া যায়। কর্তৃপক্ষীয় অবহেলার কারণে ব্যাংক খাতে প্রতি বছর ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে। ব্যাংক জালিয়াতিদের উপযুক্ত শাস্তি এবং পরবর্তী সময়ে এমন অসামঞ্জস্য নজির যাতে না ঘটে সেজন্য দুদক থাকুক সদা প্রস্ত্তুত এবং সরকারের কার্যকর সাহায্য কামনা করছি।

সাজ্জাদ হোসেন

শিক্ষার্থী, ফোকলোর স্টাডিজ বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া