ডাঃ লিটু স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ২২:১১

ইত্তেফাক রিপোর্ট

দেশের খ্যাতনামা কার্ডিওলজি চিকিত্সক ও পেশেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং লুবানভ জেনারেল হাসপাতালের পরিচালক ডাঃ রাকিবুল ইসলাম লিটু স্মরণে গতকাল সোমবার বাদ আসর তার উত্তরাস্থ ৭ নম্বর সেক্টর লেকড্রাইভ রোডে ২৫/ডি বাসায় বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মরহুমের স্ত্রী রোকেয়া পারভীন শিমু, তার ৩ ছেলে লামায়ের, নামির ও নায়েব, লুবানা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম, পুলিশের উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো: রেজাউল হাসান রেজা, মো: ফেরদৌস হোসেন, উত্তরা ১ নম্বর ওয়ার্ড যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মো: মাহী, ছাত্রলীগ নেতা দীপকসহ চিকিত্সক, রাজনৈতিক দলের নেতাসহ ৩ শতাধিক মানুষ। পরে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য, ১৮ জানুয়ারি সন্ধ্যা ৬টার দিকে ল্যাবএইড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ডাঃ রাকিবুল ইসলাম লিটু মারা যান।