দলত্যাগের গুঞ্জনকে অবাস্তব বললেন নেইমার

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ২২:১৪

পিএসজি তারকা নেইমার জানিয়েছেন রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার সঙ্গে তাকে জুড়ে দিয়ে সব দল ছাড়ার খবর অবাস্তব। ২০১৭ সালে বিশ্বরেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছিলেন নেইমার। এর পর থেকে তার বার্সায় ফেরার গুঞ্জন শোনা যাচ্ছে। গুঞ্জন আছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালে যোগ দেওয়া নিয়েও। তবে লিগ ওয়ানে সবশেষ ম্যাচে গুইন্যাম্পের বিপক্ষে জোড়া গোল করা এই ফরোয়ার্ড ফরাসি একটি টিভি চ্যানেলকে জানান, তাকে নিয়ে এমন গুঞ্জন প্রায়ই ওঠে কিন্তু সবই অবাস্তব। নেইমার জানান, ‘আমার ব্যাপারে সবসময়েই গুঞ্জন ওঠে, যখন থেকে পেশাদার ফুটবলার হয়েছি তখন থেকেই বর্তমান ক্লাব ছেড়ে অন্যত্র যাওয়ার গুঞ্জন ওঠেছে। তবে এর কিছুই বাস্তব নয়। তবে যদি কিছু হয়ে থাকে তবে আমি নিজেই আপনাদেরকে জানাবো, এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন।’