পোলাও পাতা হতে পারে অর্থকরী ফসল

আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ২২:০৬

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা

ত্রিশালে পোলাও পাতা ব্যবহূত হয় পোলাও রান্নার কাজে। এই পাতা দিয়ে পোলাওকে আরো সুগন্ধি করা হয়। ত্রিশালের গ্রামাঞ্চলসহ বিভিন্ন বাড়িতে পোলাও পাতার গাছ দেখা যায়। পোলাওয়ের মতো গন্ধ আছে বলেই এর নাম পোলাও পাতা। পোলাও পাতার গাছের আকৃতি ও পাতার চেহারা দেখতে অনেকটা কেয়াগাছের মতো। গাছ বহুবর্ষজীবী। স্যুপ, জাউভাত, ফিরনি, পায়েসসহ বিভিন্ন খাবারে এই পাতা ব্যবহার হয়। উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহমেদ বলেন, দেশে-বিদেশে পোলাও পাতার চাহিদা আছে। দেশে এর বাণিজ্যিক চাষ এখনো শুরু হয়নি। চাষ শুরু হলে আর্থিকভাবে লাভবান হওয়া যাবে।