দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা
দুর্গাপুর পৌরসভার বাজারের ভেতর দিয়ে সব ধরনের বালুবাহী যানবাহন বন্ধ ও বিকল্প বাইপাস রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) দুর্গাপুর উপজেলা কমিটির আয়োজনে প্রেসক্লাব মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিপিবি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রুপন কুমার সরকারের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ। সভায় বক্তারা বলেন, দুর্গাপুর শহরের প্রধান সড়ক দিয়ে ভেজা বালু পরিবহন করায় শহরের প্রায় রাস্তার ওপরে কাদার স্তূপে পরিণত হয়েছে।
