স্বরূপকাঠিতে বঙ্গবন্ধু কাপ ব্যাডমিন্টন শুরু

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ২২:১৬
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা স্বরূপকাঠিতে বঙ্গবন্ধু কাপ উন্মুক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বরিশাল এক দলের রিয়াদ- সমীরপন জুটি ২২ - ১৯ পয়েন্টে লুমান ওয়ারিয়ার্স দলের সুমন-সুদীপ্ত জুটিকে হারায়। টুর্নামেন্টে চারটি গ্রুপে ১৬ দল অংশ নিচ্ছে। গত রবিবার সন্ধ্যায় সরকারি স্বরূপকাঠি কলেজ মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সরকার আব্দুল্ল¬াহ আল মামুন বাবু।