সাবেক অধ্যক্ষ আব্দুল হালিম উকিলের ইন্তেকাল জেপি চেয়ারম্যানের শোক

আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ২২:৪২

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

ভাণ্ডারিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ, ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠীর বাসিন্দা প্রবীণ সমাজসেবক আলহাজ আব্দুল হালিম উকিল (৯৭) গতকাল শনিবার হূদেরাগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি, জাতীয় পার্টি-জেপির প্রেসিডিয়াম সদস্য, দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা সম্পাদক এবং সাবেক এমপি তাসমিমা হোসেন, দৈনিক ইত্তেফাকের প্রকাশক তারিন হোসেন।

এছাড়াও গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি-জেপির ভাণ্ডারিয়া উপজেলা আহ্বায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার, ভাণ্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মাহমুদ হোসেন, উপজেলা জেপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, যুগ্ম-আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্যসচিব এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, সাবেক ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনায়েত করিমসহ বিশিষ্ট জনরা।

আজ রবিবার বিকাল ৩টায় উপজেলা সদরে ভাণ্ডারিয়া বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মরহুমের বড় ছেলে ড. আব্দুল ওয়াদুদ ওয়াইল্ড লাইফ বিশেষজ্ঞ এবং ঢাকায় ফিকামলি প্লাটিনাম জীম সেন্টারের স্বত্বাধিকারী।