ভারতের সামনেও আত্মবিশ্বাসী নিউজিল্যান্ড

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ২২:১৭

স্পোর্টস রিপোর্টার

বছরের শুরুতে দেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সফরকারী শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছে নিউজিল্যান্ড। এবার ভারতের বিপক্ষেও সিরিজ জয়ের লক্ষ্যের কথা জানালে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।

তিনি বলেন, ‘বছরের শুরুটা দারুণ হয়েছে। শ্রীলঙ্কাকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করেছি। এই সাফল্য আমাদের আত্মবিশ্বাস অনেকখানি বাড়িয়ে দিয়েছে। ভারতের বিপক্ষে ভালো খেলতে আমরা অনুপ্রাণিত হচ্ছি। তবে ভারত ওয়ানডেতে ভালো দল। এমন দলের বিপক্ষে ভাল করতে হলে নিজেদের সেরাটা উজার করে দিতে হবে। যেকোন পরিস্থিতি মোকাবেলা করে ভালো ফল অর্জন করার জন্য আমরা প্রস্তুত।’ নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত মাত্র একবার ওয়ানডে সিরিজ জিততে পেরেছে ভারত। ২০০৯ সালে সর্বপ্রথম ও সর্বশেষ নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজ জয় করে টিম ইন্ডিয়া।

পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে জিতে ভারত। এরপর ২০১৪ সালে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে হারে ভারত।

নিউজিল্যান্ড-ভারত সিরিজের সূচি

২৩ জানুয়ারি, বুধবার             প্রথম ওয়ানডে

২৬ জানুয়ারি, শনিবার           দ্বিতীয় ওয়ানডে

২৮ জানুয়ারি, সোমবার          তৃতীয় ওয়ানডে

৩১ জানুয়ারি, বৃহস্পতিবার      চতুর্থ ওয়ানডে

৩ ফেব্রুয়ারি, রোববার           পঞ্চম ওয়ানডে

৬ ফেব্রুয়ারি, বুধবার              প্রথম টি-টোয়েন্টি

৮ ফেব্রুয়ারি, শুক্রবার            দ্বিতীয় টি-টোয়েন্টি

১০ ফেব্রুয়ারি, রোববার         তৃতীয় টি-টোয়েন্টি