আগ্রাবাদ এনএম হোন্ডা সেন্টারে হোন্ডা লিভো মডেলের লঞ্চিং

আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ২১:২৯

চট্টগ্রাম অফিস

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড নতুন দামে নতুন লিভো মডেলের লঞ্চিং প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। দেশের মোটর বাইকের বাজারে ১১০ সিসি মডেলের মধ্যে সর্বাধুনিক সুবিধা নিয়ে লিভো সিরিজের নতুন বাইক বাজারজাতকরণ শুরু করল বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। গতকাল রবিবার লিভোড্রাম ও লিভোডিস্কের লঞ্চিং প্রোগ্রাম উপলক্ষ্যে নগরীর আগ্রাবাদ অথোরাইজড শো-রুম এনএম হোন্ডা সেন্টারে এক বর্ণাঢ্য আয়োজন করা হয়।

আয়োজনে উপস্থিত ছিলেন এনএম হোন্ডা সেন্টারের ডিলার নুর মোহাম্মদ, চট্টগ্রাম জোনের রিজিওনাল ম্যানেজার সাইফুল ইসলাম, ক্রেতাবৃন্দ ও পার্শ্ববর্তী এলাকার গণ্যমান্য ব্যক্তি ও ডিলারগণ এবং সাংবাদিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে এনএম হোন্ডা সেন্টারের ডিলার জানান, লিভো ১১০ সিসির এইচইটি টেকনোলজি সমৃদ্ধ বিএইচ ফোর ইঞ্জিন। যার ফলে গ্রাহকগণ পাচ্ছেন ৭৪ কিলোমিটার মাইলেজ এবং এটি পরিবেশবান্ধব। এতে আরো আছে অত্যাধুনিক সিলড চেইন, টিউবলেস টায়ার, এমএফ ব্যাটারি, ভিস্কস এয়ারফিল্টার। লঞ্চিং করা দুইটি গাড়ি জানুয়ারি থেকে সারা দেশে পাওয়া যাচ্ছে। লিভো ড্রামের মূল্য ১ লাখ ৩ হাজার ৯০০ টাকা এবং লিভোডিস্ক ১ লাখ ৮ হাজার ৯০০ টাকায়। লাল, নীল ও ম্যাট গ্রে রং এই তিনটি কালারের গাড়ি বর্তমানে বাজারে রয়েছে।