সিলেট অফিস
সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানার কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে ছয় রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। রবিবার রাতে স্থানীয় জনতার সহায়তায় তাদেরকে আটক করা হয়। সোমবার তাদেরকে পুলিশ প্রহরায় কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়। সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, এসব রোহিঙ্গা নাগরিক আরাকান রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আসে বলে পুলিশকে জানিয়েছে।
