জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ঐতিহ্যবাহী চিনাডুলী এসএন উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উত্সব অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৮ ও ৯ মার্চ। এ উপলক্ষে মোঃ মামুনুর রশীদকে সভাপতি ও মোহাম্মদ শাহযাদাকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় উত্সব পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এছাড়া আঞ্চলিক পর্যায়ে মো: কামরুল হাসান জিন্নাহকে আহ্বায়ক ও আমিরুল ইসলাম বাদশাকে যুগ্ম আহ্বায়ক এবং ঢাকায় মোঃ গোলজার হোনেকে আহ্বায়ক ও মো: মশিউর রহমান বাদলকে যুগ্ম আহ্বায়ক করে আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। স্মরণিকার জন্য লেখা ও রেজিস্ট্রেশন চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। মো: নয়া মিয়া- ০১৬৮৩৮৪৪৫৮৮, এসএম শাহজাদা-০১৯১২৩৬৮৫৮২ অথবা ব্যাচ প্রতিনিধিদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। এছাড়া ০১৭২৬৬২৬৮৬৫ এবং ০১৭১৪৫৫৪১৫৫ নাম্বারে যোগাযোগ করা যাবে। —প্রেস বিজ্ঞপ্তি
