শোক সংবাদ

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ২৩:০৭

মো. আবদুল মালেক মাস্টার

দশমিনা ইসলামিয়া ফাজেল মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আব্দুল মালেক মাস্টার (৮৫) গত রবিবার সন্ধ্যায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি. .রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার দশমিনা কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে তিন দফা জানাজা শেষে উপজেলার বেগম আরেফাতুননেছা বালিকা বিদ্যালয় সড়কের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

ওয়ারিছ আলী শিকদার

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ও যমুনা টিভির সিনিয়র রিপোর্টার আলমগীর হোসেনের পিতা ওয়ারিছ আলী শিকদার (৮৫) রবিবার রাতে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি---রাজিউন)। তিনি স্ত্রী, ৪ পুত্র, ১ কন্যা ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ যোহর যশোরের নাটুয়াপাড়া গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক কবির আহমেদ খান এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।