কে ক্র্যাফটে নতুন পোশাক

আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ১৯:৪৪

নতুন বছরে কে ক্র্যাফট নিয়ে এসেছে নতুন ডিজাইনের পোশাক। এসব পোশাকের মধ্যে থাকছে গ্রামীণ বকচিত্র, গ্রামীণ হাঁস, তালগাছ, বাবুই পাখির বাসা, গ্রামীণ বাঁশ বাগান, কলাগাছ, পাখি চিত্র, বাসাসহ পাখি, উড়ন্ত পাখি, পাখির সমাবেশ, পাখির অবস্থান, প্রকৃতির সৌন্দর্য্য ফুটিয়ে তোলা হয়েছে। মোটিফ হিসাবে পাখির জীবনযাত্রা, অবস্থান, প্রকৃতির সৌন্দর্য্য, পরিবেশ ও প্রকৃতি ফুটিয়ে তোলা হয়েছে। নিজস্ব ডিজাইনে সুতি কাপড়, লিনেন, জর্জেট, সিল্ক, ভয়েল কাপড়ের সংমিশ্রণে নতুনত্ব আনা হয়েছে। সেইসঙ্গে পোশাকগুলোতে রয়েছে নিজস্বতার পাশাপাশি সময় ও পরিবেশ উপযোগী কাপড়ের ধরন ও অলংকরণের নিখুঁত উপস্থাপনা।