ফারজি শব্দের ভিন্ন ভিন্ন মানে হতে পারে—কিন্তু ফারজি ক্যাফে মানে শুধুই রন্ধন প্রণালিতে এক মায়াজাল সৃষ্টি! ভারতীয় ও স্থানীয় ঐতিহ্যময় খাবারকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে আধুনিক রেস্টুরেন্ট ফারজি ক্যাফে যাত্রা শুরু করে ২০১৪ সালে। বর্তমানে লন্ডন, দুবাই, বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের ৮টি দেশে এই ক্যাফের শাখা রয়েছে। ঢাকা শহরের প্রাণকেন্দ্র গুলশান-১ সার্কেল থেকে মাত্র ৩০ সেকেন্ড হাঁটার দূরত্বে অবস্থিত ফারজি ক্যাফেটি সম্প্রতি বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
