কর্পোরেট সুশাসনের জন্য জন্য দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) পুরস্কার পেল চট্টগ্রামের চার তারকা হোটেল দ্য পেনিনসুলা চিটাগাং। গত শনিবার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে সপ্তম আইসিএসবি জাতীয় পুরস্কার ২০১৯ প্রদান করা হয়। এতে দ্য পেনিনসুলা চিটাগাং হোটেলটিকে পুরস্কৃত করা হয়। হোটেলের সহ-প্রতিষ্ঠাতা এবং বর্তমান চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল এই পুরস্কার গ্রহণ করেন।
