উইন্ডিজকে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন 

আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ২০:৪৮

ওয়ানডে ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় বারের মতো হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর দফতর জানানো হয়, প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের সংশ্লিষ্ট সবাইকে ‘প্রাণঢালা অভিনন্দন’ জানিয়েছেন এবং কঠোর অনুশীলনের মাধ্যমে জয়ের এই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন।

আরও পড়ুন: চোট নিয়ে যা বললেন সাকিব

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ম্যাচ জিতে উইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এর আগে ২০০৯ সালে উইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছিল টাইগার বাহিনী।

আরও পড়ুন: অনন্য কীর্তি গড়লেন সাকিব

চট্টগ্রামে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৭ রান সংগ্রহ করেছিল টাইগাররা। জবাবে ৪৪.২ ওভারে ১৭৭ রানে অলআউট হয়েছে উইন্ডিজ। ফলে ১২০ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিকরা।


ইত্তেফাক/এমএএম