মৌলভীবাজার প্রতিনিধি
জেলা ক্রীড়া অফিস আয়োজিত রবিবার বড়লেখা কাঁঠালতলী ভলিবল কোটে অনুষ্ঠিত ফাইনালে পাখিয়ালা ভলিবল ক্লাব ২-০ সেটে কাঁঠালতলী ভলিবল ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক আব্দুল আহাদের সভাপতিত্বে ভলিবল ফাইনালে পুরস্কার বিতরণ করেন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজ উদ্দিন। বিশেষ অতিথি ক্রীড়া সংস্থার যুগ্মসাধারণ সম্পাদক ও কাঠালতলী উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষক লুত্ফুর রহমান চুন্নু, ভলিবল অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মান্না ও কাঠালতলী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. এখলাস উদ্দিন।
