চট্টগ্রামের ঘরের ছেলে তিনি। সেখানে রাজ করবেন এটাই স্বাভাবিক। তবে এবার গড়লেন অনন্য এক কীর্তি। প্রথম ব্যাটসম্যান হিসেবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডেতে ৫০০ রানের মাইলফলক ছুঁলেন তামিম ইকবাল। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাইলফলকটি ছুঁতে তামিমের প্রয়োজন ছিল মাত্র ৩ রান। সেই রান অনায়াসেই তুলে ফেলে থামেন ৬৪ রানে। এই মাঠে ১৫ ম্যাচে ৫ ফিফটিতে ৪৩.১৫ এভারেজে ৫৬১ রান নিয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে আছেন তামিম। ৯ ম্যাচে ৫৩.২৫ গড়ে ৪২৬ রান নিয়ে দ্বিতীয়তে ইমরুল কায়েস।
