ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
গতকাল সোমবার রাতে ভাণ্ডারিয়া উপজেলা শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরু হয়। পিরোজপুর জেলা এবং ভাণ্ডারিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি এবং ভাণ্ডারিয়া উপজেলা শিল্পকলা একাডেমির বাস্তবায়নে প্রধান অতিথির বক্তব্য রাখেন অনুষ্ঠানের উদ্বোধক পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. জিয়াউল আহসান গাজী, পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চৌধুরী রওশন ইসলাম, শিল্পকলা একাডেমির জাতীয় পরিষদের সদস্য সৈয়দ দুলাল প্রমুখ।
