ভাসুর ও জা’কে ফাঁসাতে গিয়ে এক মাসের শিশুপুত্রকে পানিতে ফেলে হত্যা করেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার এক পাষণ্ড মা। গত সোমবার বিকালে উপজেলার ওয়াবদারহাট শান্তি কুটিরের পাশের বাড়িতে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহত শিশুর মা ও নানাকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকাবাসী হতভম্ব হয়ে গেছেন। দাবি তুলেছেন হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির। শিশুর পিতা লিংকন মিত্র বাদী হয়ে স্ত্রী মনিষা অধিকারী (২০) ও শ্বশুর অবকাশ অধিকারীকে (৫০) আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। আসামিদের ৫ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোটালীপাড়া থানার ওসি।
