শেয়ারবাজারে কাগজ ও মুদ্রণ খাতে তালিকাভুক্ত সোনালি পেপার অ্যান্ড বোর্ড মিলসের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর ২০২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) আগের বছরের তুলনায় বেড়েছে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, দ্বিতীয় প্রান্তিকের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ দশমিক ৫৮ টাকা। গত হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ১ দশমিক শূন্য ৮ টাকা। আর ছয় মাসে (জুলাই-ডিসেম্বর ২০২০) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ দশমিক ২৭ টাকা। গত হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ১ দশমিক ৯৪ টাকা। একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩১০ দশমিক ১৬ টাকা।
ইত্তেফাক/বিএএফ

