গ্রন্থনা : শুভ্র সজীব
হ্যালো বন্ধুরা, কেমন আছ সবাই? আশা করি ভালো। আবার চলে এসেছি মজার কিছু সায়েন্স এক্সপেরিমেন্ট নিয়ে কথা বলতে। আশা করি আগের এক্সপেরিমেন্টগুলো তোমরা করে দেখেছ। মজা হয়েছিল খুব তা-ই না? আজকেও খুবই সহজ একটি এক্সপেরিমেন্ট নিয়ে কথা বলব। তো চলো শুরু করা যাক—
অদৃশ্য চিঠি
তোমরা যদি তোমাদের বন্ধুকে গোপনে কিছু জানাতে চাও তাহলে অদৃশ্য চিঠি দিতে পার। খুবই সহজ। এই চিঠি শুধু তোমার বন্ধুই পড়তে পারবে অন্য কারো কাছে সেটা হবে শুধু সাদা কাগজ। এর জন্য লাগবে একটি লেবু একটি মোববাতি একটি কাঠি অথবা কটনবার দিয়েও অনায়াসে করতে পার এই পরীক্ষাটি। প্রথমে লেবু থেকে একটু রস বের করে নাও। তারপর সেই রসকে কালি হিসেবে ব্যবহার করে কাগজে তোমার চিঠি লিখে ফেল। তোমার বন্ধুকে যখন চিঠিটি দেবে তাকে শুধু বলো পড়ার আগে যেন মোববাতির আগুনের ওপর একটু আঁচ দিয়ে নেয়। তাহলেই তোমার লেখা স্পষ্ট হয়ে উঠবে তোমার বন্ধুর কাছে।
গত পর্বের (১০ আগস্ট ২০১৮) ব্যাখ্যা
কমলার খোসায় একধরনের রাসায়নিক থাকে। যার কণাগুলো খুব সূক্ষ্ম। যখন তুমি বেলুনের পাশে কমলার খোসা চিপ দিয়ে ধর সেই রাসায়নিক বেলুনের গায়ে পড়তেই বেলুন ফেটে যায়। আর দ্বিতীয়ত একটা আলপিন বেলুনের গায়ে চাপ দিয়ে বেলুনটিকে ফাটিয়ে দেয় যদি অনেকগুলো আলপিনের ওপর বেলুনটি চেপে ধর তাহলে চাপের ক্ষেত্রফল বেড়ে যায় তাই বেলুন আর সহজে ফাটতে চায় না।
