দাকোপে হরিণের মাংসসহ গ্রেফতার ২

আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ২১:৩০

দাকোপ (খুলনা) সংবাদদাতা

দাকোপে সোমবার দিবাগত রাত ১টার দিকে ১১ কেজি হরিণের মাংসসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ উপজেলার পানখালী এলাকায় অভিযান চালায়। এসময় মাসুদের দোকানের সামনে রাস্তার ওপর থেকে সুন্দরবনের চিত্রল হরিণের ১১ কেজি মাংস, একটি মোটরসাইকেলসহ দুই জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো—মুজিবুল সুলতান ও মো. টিটু হোসেন। দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখ সেকেন্দার আলী বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।