হেমন্ত

আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ০০:৫০

হেমন্তকে আসতে বলে

শরত্ বাবু গেল চলে।

হেমন্ত তো আসলো ঠিকই

ভোর বিহানে ঝিকিমিকি।

 

শিশিরভেজা সবুজ ঘাসে

শিউলি ফুল ছড়িয়ে হাসে।

কী অপরূপ দৃশ্য এ

তাকিয়ে দেখি বিস্ময়ে!

 

রোদ ঝলমল শিশিরকণা

ঠিক যেন এক আলোর ফণা।

ঘোমটা টানা কুয়াশায়

শীতকে ডাকে আয় রে আয়।

 

ধান কাটা যেই হলো সারা

উঠল জেগে গ্রামের পাড়া।

চারদিকেতে একি রব

খুশির নবান্ন উত্সব।