চবির শিক্ষার্থীদের জন্য প্রদানকৃত শিক্ষাঋণ দ্রুত দিন

আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ২১:৪৪

অসচ্ছল শিক্ষার্থীদের স্মার্টফোন কেনার জন্য ইউজিসি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনা সুদে ৮০০০ টাকা করে শিক্ষাঋণ (সফট লোন) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সে অনুযায়ী ৩৭৫০ শিক্ষার্থীর জন্য ইউজিসি ৩ কোটি টাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছে অনেক দিন আগে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও শিক্ষার্থীদের একাধিকবার বিভিন্ন ফরম পূরণ এবং সর্বশেষ গত মাসে ব্যাংক অ্যাকাউন্টসহ আবেদন করতে বললে ১৪০০ জন আবেদন করে। দীর্ঘদিন চবির অ্যাকাউন্টে টাকা জমা থাকলেও শিক্ষার্থীদের মধ্যে ঋণ বণ্টন করা হচ্ছে না। ফলে অসচ্ছল শিক্ষার্থীরা অনলাইন ক্লাস করতে ব্যর্থ হচ্ছে। যত দ্রুত সম্ভব, বরাদ্দকৃত ঋণের অর্থ বণ্টন করে শিক্ষার্থীদের স্মার্টফোন কেনার ব্যবস্থা করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

তারেক নিজাম

শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়