রাশিয়ার তিন গোয়েন্দা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। গতকাল সোমবার নিষেধাজ্ঞার কথা জানানো হয়। আজ মঙ্গলবার থেকে নিষেধাজ্ঞা কার্যকর হবে। নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন রুশ সামরিক বাহিনীর গোয়েন্দা প্রধান এবং অন্য দুইজন কর্মকর্তা। তাদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সম্পদ বাজেয়াপ্ত করা হবে। গত বছরের মার্চে ব্রিটেনের সলসবেরিতে পক্ষত্যাগী রুশ গোয়েন্দা স্ক্রিপাল ও তার মেয়ের ওপর রাসায়নিক হামলার অভিযোগ রয়েছে রুশ গোয়েন্দা আলেক্সান্ডার পেট্রোভ এবং রুশলান বশিরভের বিরুদ্ধে। যদিও রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে। এদিকে যুক্তরাষ্ট্র রাশিয়াকে নতুন ক্ষেপনাস্ত্র পদ্ধতি ধ্বংস করার আহবান জানিয়েছে। রাশিয়া নতুন ক্ষেপনাস্ত্র পদ্ধতি থাকার কথা স্বীকার করেছে। কিন্তু এটা দুই দেশের মধ্যকার অস্ত্র চুক্তিকে কোনোভাবেই লংঘন করছে না বলে দাবি করেছে। -রয়টার্স
