আর্থ-সামাজিক মডেল নিয়ে আজ চুক্তি করবে ফ্রান্স ও জার্মানি। জার্মানির আচেনে দুই দেশের প্রতিনিধিরা এই চুক্তিতে স্বাক্ষর করবেন। চুক্তি অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিও উপস্থিত থাকবেন। ১৯৬৩ সালে দুই দেশের একত্রীকরণের সমঝোতার ৫৬ বছর পর এই প্রথম এ ধরনের চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। দুই দেশ আন্তর্জাতিক অঙ্গনে একত্রে কাজ করবে। ঢাকায় ফ্রান্স ও জার্মান দূতাবাসের যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। ফ্রান্স ও জার্মানির পার্লামেন্টের মধ্যে চুক্তিটি হবে।
