মাঠজুড়ে পাকা ধান
কৃষকের হাসি
মন কাড়ে রাখালের
মোহনীয় বাঁশি।
ঘাস-পাতা ভিজে যায়
শিশিরের জলে
নীলাকাশে সাদা মেঘ
ভাসে দলে দলে।
সাদা সাদা বকফুল
ঝোলে গাছে গাছে
ডালে ডালে দোয়েলেরা
শিস দিয়ে নাচে।
মা-মাসিরা নয়া চালে
করে পিঠা ক্ষীর
ঘর যেন হয়ে ওঠে
আনন্দ নীড়।
নবান্নে গ্রামগুলো
সানন্দে ভাসে
এভাবেই বাংলায়
হেমন্ত আসে।
