কলেজছাত্রী উত্ত্যক্তের দায়ে তিন শ্রমিকের কারাদণ্ড

আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ২১:৩৪

সুজানগর (পাবনা) সংবাদদাতা

সুজানগরে কলেজছাত্রীদের উত্ত্যক্তের দায়ে ভ্রাম্যমাণ আদালত তিন নির্মাণশ্রমিককে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। বুধবার দুপুরে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রওশন আলী এই দণ্ডাদেশ দেন। এদের মধ্যে উপজেলার কৃষ্ণপুর গ্রামের রাব্বি ইসলামকে ১৫ দিনের, জিকু প্রামাণিককে সাত দিনের ও গোকুলপুর গ্রামের ইকরাম হোসেনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।