রাকসু নির্বাচনের দাবিতে উপাচার্যকে ছাত্রলীগের স্মারকলিপি

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১৩:৫২

দীর্ঘ ২৯ বছর যাবৎ বন্ধ থাকা রাকসু নির্বাচনসহ নয় দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার বিকেলে দিকে রাবি ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে তারা উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহানের হাতে এ স্মারকলিপি তুলে দেন।

স্মারকলিপিতে রাকসু নির্বাচনের জোর দাবিসহ মোট ৯ দফা দাবি জানান। ছাত্রলীগের অন্য দাবিগুলো হলো- রাকসু ভবন সংস্কার, আসবাবপত্র ক্রয় ও ভবন এলাকা পরিছন্ন রাখা; বিশ্ববিদ্যালয় থেকে সাবেক উপাচার্য রাজাকার অধ্যাপক ড. সৈয়দ সাজ্জাদ হোসেনের নাম ও ছবি অপসারণ; সান্ধ্য আইন বাতিল; বাসের ট্রিপ বৃদ্ধিসহ বাস স্ট্যান্ড সংস্কার; গ্রন্থাগার শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বাস্তবায়নসহ শিক্ষার্থীদের জন্য প্রতিদিন উন্মুক্ত রাখা; ঝুঁকিভবন সংস্কার; অনাবাসিক শিক্ষার্থীদের নিরাপত্তা চিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়কে প্রয়োজনীয় স্থানে স্থায়ী গতিরোধক নির্মাণ করতে হবে।

এ সময় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ছাড়াও বিশ্ববিদ্যালয়েল প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান উপস্থিত ছিলেন।  

ইত্তেফাক/কেআই