ফেরায়ো না

আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ২১:০৩

 

সদ্য জন্মানো বাড়িটা সাথে করে যাচ্ছি।

ফিরতে হবে দেরি মহাকাল হোয়ে।

 

হাঁটুভর্তি ধুলোময় পথ ঢেকে দিলে পিচে।

কী পেলে কাতরে কাতর ভ্রমে!

 

আমার ফেরার অর্থ খোঁজো না হয়ে ব্যাকুল।

বাতাসে আর জলে বানানো বাড়ি আছে সাথে।

 

ফিরতে দেরি হবে জেনো।

সময় বেঁধে দেয়া সম্ভব কই!

আদিমগন্ধী ভালোবাসায়

কুহেলিকায় ধ্যান করতে জানি।

 

পানকৌড়ির নিবাসে আবাস নেবে চলো।

যুগের সকল ঘড়ি ফেলে শোনো, নীরব করে বাঁচি।

 

পৌরাণিক পায়ের চিহ্ন শুঁকে পিঁপড়ে হবো,

অবাকে মোড়ানো বাড়িটা সাথে নিয়ে গেলে!

 

ভুলে ভরা বাড়িটা সাথে করে দূরে যাচ্ছি চলে।

একেবারে।

বায়না কোরোনা নিশ্চিত ফেরার আমার সাথে

কোনোবারে।