স্বপ্ন কিংবা দুঃস্বপ্ন আমূল পালটে দ্যায়
নদীদের প্রণয়-বিরহ,
বৃষ্টিভেজা আর্দ্র অন্ধকারে
পুরোনো ছকের ফ্রেম,
পরে নেয় নতুন শেমিজ।
কোনো এক ঘোরলাগা জ্বরের রাতে,
পালটে যায় সব হিসেব নিকেশের বুনন;
রঙিন স্বপ্নেরা অকস্মাত্ সাদা কালো ছবি হয়ে ওঠে।
নিরাসক্ত গন্তব্য ঝলমলে হয়ে ওঠে,
আবেগী নিঃশ্বাস আর ঘামে।
বদলে যায় সন্ধ্যারা...
যৌবনা হয়ে ওঠে, অন্য কোনো তরুণী হূদয়।
