চুনারুঘাটে একটি চা বাগানের ফ্যাক্টরির দেয়াল ধসে দুইজন শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দেউন্দি চা বাগানের বাসিন্দা দীনেশ বাকতির ছেলে অজিত বাকতি (৩৫) ও একই এলাকার জামিন মালের ছেলে স্বপন মাল (২৫)।
চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) চম্পক ধাম জানান, দুপুরে অজিত ও স্বপন দেউন্দি চা বাগানের ফ্যাক্টরিতে একটি দেয়াল মেরামতের কাজ করছিলেন। কাজের একপর্যায় দেয়ালটি ধসে পড়ে। এতে চাপা পড়েন ঐ দুই শ্রমিক। কর্মরত শ্রমিকরা তাদেরকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
ময়না তদন্তের জন্য মরদেহ দু’টি হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এসআই
