কিষানঘরে খুশি এল হেমন্তকাল পেয়ে
ঘাসের ডগা সজীব হলো শিশিরকণায় নেয়ে।
সকালবেলায় ঘুঘু ডাকে সবুজ পাতার ফাঁকে
খুশির জোয়ার ছড়িয়ে পড়ে ধানশালিকের ঝাঁকে।
মাঠে হাসে সোনালি ধান রোদের আলিঙ্গনে
শিমের মাচায় দোয়েল নাচে পুলক জাগে মনে।
না’বে কখন খাবে কখন কিষানি যায় ভুলে
ধানের সাথে কথা বলে দিঘল খোলাচুলে।
কিষান থাকে মাঠে পড়ে সকাল দুপুর সাঁঝে
ধানের গন্ধে হূদয়ে তার সুখের বীণা বাজে।
হেমন্তকাল বাংলা মায়ের অনন্ত এক সুখ
আমন ধানের ফলনভারে ভরে মায়ের বুক।
পাখপাখালি মেতে ওঠে মধুর কলরবে
সারা বাংলা মেতে ওঠে নবান্নর উত্সবে।
