রোমানিয়ায় কোভিড হাসপাতালে আগুনে চার রোগীর মৃত্যু

আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ২১:১৭

রয়টার্স

রোমানিয়ার রাজধানী বুখারেস্টে কোভিড-১৯ রোগীদের একটি হাসপাতালে আগুন লেগে অন্তত চার রোগীর মৃত্যু হয়েছে। গত তিন মাসে দেশটিতে কোভিড হাসপাতালে এটি প্রাণঘাতী দ্বিতীয় অগ্নিকাণ্ড।

রাজধানীর মাতেই বালস হাসপাতালে শুক্রবার ভোররাতে আগুন লাগে। আগুনে হাসপাতালের চারটি কক্ষ পুড়ে যায়। আগুন লাগার পর হাসপাতাল থেকে ১০২ জন রোগীকে উদ্ধার করা হয়। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।