নোভেল করোনা ভাইরাসের কারণে লকডাউন চলাকালীন ভারতে ধনী ও দরিদ্রদের মধ্যে বৈষম্য বেড়েছে। গত এপ্রিলে ভারতের বিলিয়নেয়ারদের সম্পদ ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে এ সময়ে দেশটির ৮৪ শতাংশ পরিবার বিভিন্ন ধরনের আয়ের ক্ষতির মুখোমুখি হয়েছে এবং প্রতি ঘণ্টায় ১ লাখ ৭০ হাজার মানুষ তাদের চাকরি হারিয়েছে। লকডাউন কার্যকর হওয়ার সময় গত বছরের মার্চ থেকে ভারতের শীর্ষ ১০০ বিলিয়নেয়ারের যে পরিমাণ সম্পদ বেড়েছে, তা দিয়ে দেশটির ১৩ কোটি ৮০ লাখ দরিদ্র জনগণের প্রত্যেককে ৯৪ হাজার ৪৫ রুপি করে দেওয়া যেত।
