বিশ্বব্যাপী বৈদেশিক বিনিয়োগ কমেছে ৪২ ভাগ

আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ২১:১৯

কোভিড-১৯ মহামারিতে অর্থনৈতিক মন্দায় ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে বিশ্ব জুড়ে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) ৪২ শতাংশ কমেছে। ২০২০ সালে বিশ্বব্যাপী এফডিআই হয়েছে ৮৫ হাজার ৯শ কোটি ডলার। ২০১৯ সালে এটি ছিল ১ লাখ ৫০ হাজার কোটি ডলার। ২০০৯ সালের আর্থিক মন্দার সময়ের চেয়েও এবার ৩০ শতাংশ কম এফডিআই হয়েছে। উন্নত দেশগুলোতে বিদেশি বিনিয়োগ কমেছে সবচেয়ে বেশি। এদিকে ২০২১ সালেও বৈশ্বিক এফডিআই দুর্বল অবস্থায় থাকবে বলে ধারণা করা হচ্ছে।