g জহিরুল হক
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবারের প্রক্রিয়ায় রাজস্ব খাতভুক্ত পদে জনবল নিয়োগ দেয়া হবে। এতে দুই পদে সর্বমোট নয়জনকে নিয়োগ দেওয়া হবে।
আবেদনের পদসমূহ: বিজ্ঞপ্তি অনুযায়ী, অ্যাস্টিমেটর/সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে আটজন এবং স্টোর অফিসার পদে একজনকে নিয়োগ দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা : অ্যাস্টিমেটর/সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে আবেদনের জন্য প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সিভিল বা অটোমোবাইলস ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছর মেয়াদি ডিপ্লোমা পাস হতে হবে। স্টোর অফিসার পদে আবেদনের জন্য প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর বা সমমানের পাস হতে হবে। সেই সঙ্গে সংশ্নিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা : আবেদনকারীর বয়স ৩১ জানুয়ারি, ২০১৯ তারিখে ১৮ থেকে ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা কোটা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এ ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন প্রক্রিয়া : উল্লিখিত পদে অনলাইনে আবেদন করতে হবে। এ জন্য প্রার্থীকে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে www.bba.gov.bd প্রবেশ করে eRecruiment menu-এর মাধ্যমে চাকরির ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদন সম্পন্ন করার পর বিকাশের মাধ্যমে ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষা ফি বাবদ ১০২ টাকা পাঠাতে হবে।
আবেদনের সময়সীমা : ইতোমধ্যে শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া। অনলাইনে আবেদন করা যাবে ৩১ জানুয়ারি, ২০১৯ বিকেল ৫টা পর্যন্ত।
নিয়োগ প্রক্রিয়া :প্রার্থীদের আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পরে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার সময়, তারিখ ও স্থান প্রার্থীদের এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে সব সনদের মূলকপি দেখাতে হবে এবং সব সনদের এক সেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।
বেতনসীমা: চূড়ান্তভাবে নির্বাচিতরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন-ভাতা পাবেন। এ ক্ষেত্রে সব পদে নিয়োগপ্রাপ্তরা ১৬ হাজার থেকে ৩৮ হাজার ১৪০ টাকা হারে বেতন পাবেন। এ ছাড়াও বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা থাকবে।
