রাশিয়ায় বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিকে মুক্তি দিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি এই তথ্য জানান। তিনি গতকাল শুক্রবার বলেন, গত সপ্তাহে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনালাপে প্রেসিডেন্ট বাইডেন এই আহ্বান জানান। জেন সাকি বলেন, প্রেসিডেন্ট বাইডেন কয়েকটি বিষয়ের ওপর জোর দিয়েছিলেন। এর মধ্যে রয়েছে, ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ, ইউক্রেনের সার্বভৌমত্ব, সাইবার হামলা এবং নাভালনিকে গ্রেপ্তার। -রয়টার্স
