হেমন্তিকা

আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ০০:৫৩

রাতের বেলা জোছনা ঝরে

ধলপহরে শিশির

সাঁঝের রসে মন উতরোল

আপুর মেয়ে নিশির।

ধানের খেতে আলোর নাচন

রৌদ্র আঁকে চুম

পাখির সাথে গাছির হাঁকে

ভাঙে নিশির ঘুম।

শিশির ভেজা দূর্বাদলে

ঘাস ফড়িঙের নাচ

আলতো হিমে উঠছে কেঁপে

কাঁকন দিঘির মাছ।

নতুন চালের গন্ধে মাতাল

ফুরফুরে দিনক্ষণ

হেমন্তিকার রূপে আকুল

নিশিসোনার মন।