হেমন্তকাল

আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ০০:৫৩

হেমন্তকাল এল আবার

হিমেল হাওয়ায় ভেসে হেমন্তকাল এল আবার

ষড়ঋতুর দেশে।

 

হেমন্তকাল এল আবার

হলদে রঙের ধানে,

খেতখামারে উঠানজুড়ে

চাষির গানে গানে।

 

হেমন্তকাল নিয়ে এল

হিম কুয়াশার চাদর

খেজুর রসের পিঠাপুলি

নকশিকাঁথার আদর।