শুরু ৭ ফেব্রুয়ারি

আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ২১:৪০

চ্যাম্পিয়নশিপ ফুটবল লিগ

স্পোর্টস রিপোর্টার

প্রিমিয়ার ফুটবল লিগ চলছে। এরই মধ্যে প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ফুটবল লিগ মাঠে গড়ানোর প্রস্তুতিও শুরু হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি কমলাপুর স্টেডিয়ামে উদ্বোধন হবে। ১২টি দল খেলবে লিগে  জেনে নিন চ্যাম্পিয়নশিপ লিগের দলগুলো নোফেল স্পোর্টিং ক্লাব, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, অগ্রণী ব্যাংক স্পোর্টস ক্লাব, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব, ঢাকা সিটি ফুটবল ক্লাব, ওয়ারী ক্লাব, স্বাধীনতা ক্রীড়া সংঘ, কাওরান বাজার প্রগতি সংঘ, ওয়ান্ডারার্স ক্লাব, ফর্টিস এফসি লিমিটেড ও উত্তরা ফুটবল ক্লাব।

বিএসপিএর সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশে আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ক্রীড়া সংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) সভাপতি সনত্ বাবলার সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা ২০২০ গতকাল রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ। কুষ্টিয়া, কক্সবাজার, যশোর, রাজশাহী ও সিলেট শাখার প্রতিনিধিরা নিজ নিজ প্রতিবেদন পাঠ করেন। সকল প্রতিবেদনের ওপর আলোচনার পর অনুমোদিত হয়।—সংবাদ বিজ্ঞপ্তি