দোহারে বিদ্যুত্স্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ২২:০৫

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

দোহারে বিদ্যুত্স্পৃষ্টে সুমন নামের নবম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার পশ্চিম মৌড়া মুরগির খামারে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার উজান দাস পাড়া গ্রামের সুলতানের ছেলে। সে ঐ উপজেলার সুমন দানিখোলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল। নিহতের বড় ভাই রাশেদ জানান, সুমন মুকসুদপুর ইউনিয়নের পশ্চিম মৌড়া গ্রামের একটি মুরগির খামারে কাজ করত। মুরগির খাবার দেওয়ার সময় সে বিদ্যুত্স্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।