তাড়াশের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ফেলা হচ্ছে আবর্জনা

আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ২২:১১

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

তাড়াশের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। ফলে ঈদগাহর সৌন্দর্য নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে হচ্ছে পরিবেশ দূষণ। উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি তপন কুমার গোস্বামী ও প্রভাষক সাইদুর রহমান বলেন, শহরের বাজার এলাকার বেশির ভাগ ময়লা-আবর্জনা ঈদগাহ মাঠের ভেতরেই ফেলা হয়। এতে দুর্গন্ধে মাঠে প্রবেশ করা যায় না। ঈদগাহ মাঠের সভাপতি এস আলম বলেন, মাঠের দুপাশে সুরক্ষা গেট নির্মাণ করা অতি জরুরি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মেজবাউল করিম বলেন, দ্রুততম সময়ের মধ্যে তাড়াশ কেন্দ্রীয় ঈদগাহ দূষণ ও দখলমুক্ত করা হবে।