শেরপুরের সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। রবিবার সকাল ৯টার দিকে উপজেলার মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
সদর থানার ওসি আবদুল আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, অটোরিকশাটি যাত্রী নিয়ে ঝিনাইগাতী থেকে শহরে যাচ্ছিলো। এসময় বিপরীতমুখী একটি ট্রাক ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
আরও পড়ুন: নিজ বাসার সামনে চা দোকানি খুন
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
ইত্তেফাক/এএএম
