ম্যাজিক মাশরুমে অবসাদ দূর হয়। আর একথা জানার পরই বাইপোলার ডিসঅর্ডারে ভোগা মার্কিন নেব্রাস্কার বাসিন্দা এক যুবক ইঞ্জেকশনের মাধ্যমে নিয়েছিলেন ম্যাজিক মাশরুম। কিন্তু এই কাজ করতে গিয়েই কার্যত মৃত্যুর সম্মুখীন হতে হয়েছিল ওই ব্যক্তিতে।
ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, ঐ ব্যক্তির রক্তেই মাশরুম গজাতে শুরু করেছিল। প্রায় তিন সপ্তাহ থাকতে হয়েছিল ভেন্টিলেশনে।
সম্প্রতি জার্নাল অফ দি একাডেমিক অফ কন্সাল্টেশন-লিয়াইসন সাইকিয়াট্রি নামে গবেষণা পত্রে পুরো ঘটনাটি বিস্তারিত জানানো হয়েছে।
বলা হয়েছে, ওই যুবক দীর্ঘদিন ধরেই বাইপোলার ডিসঅর্ডারে ভুগছিলেন। এর মধ্যেই তিনি ম্যাজিক মাশরুমের কথা জানতে পারেন। পরবর্তীতে সেটি প্রয়োগের ব্যাপারে মনস্থির করেন। কিন্তু নিয়ম মেনে সেটি খাওয়ার পরিবর্তে গরম পানিতে সেটিকে ফুটিয়ে নেন। এরপর সেই তরলটি ইঞ্জেকশনের মাধ্যমে নিজের শরীরে প্রবেশ করান।
ওই ইঞ্জেকশন নেওয়ার কয়েকদিন পরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। ডায়রিয়া, জন্ডিসসহ একাধিক রোগ দেখা দেয়। এমনকী রক্তবমিও হয়। শেষপর্যন্ত তাকে হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। একাধিক পরীক্ষানিরীক্ষার পর দেখা যায়, তার রক্তেই ওই মাশরুম জন্মাতে শুরু করেছে। এমনকী রক্তে সংক্রমণও দেখা দিয়েছে।
আরও পড়ুন: সরে দাঁড়ালেন ট্রাম্পের ৫ আইনজীবী
এখানেই শেষ নয়, ওই যুবকের এরপর শ্বাসকষ্টেরও সমস্যা দেখা দেয়। প্রায় আটদিন আইসিইউতে রাখতে হয় তাকে। পরবর্তীতে বেশ কয়েকদিন ভেন্টিলেশনে থাকতে হয়েছিল ওই যুবককে। শেষপর্যন্ত চিকিৎসকদের প্রচেষ্টায় সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।
ইত্তেফাক/এসআর
