স্ত্রীর কার্ড দিয়ে প্রেমিকার জরিমানা মিটিয়ে বিপাকে যুবক!

আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ১৩:৪১

স্ত্রীর ক্রেডিট কার্ড দিয়ে প্রেমিকার জরিমানা মিটিয়ে চরম বিপাকে পড়েছেন এক যুবক। এই ঘটনা সৌদি আরবের। 

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, সৌদি আরবের ঐ যুবকের প্রেমিকা ট্রাফিক আইন ভাঙায় জরিমানা হয়। সেই জরিমানা মেটাতে স্ত্রীর ক্রেডিট কার্ডই ব্যবহার করেন তিনি। 

জানা যায়, হঠাৎই ব্যাংক থেকে টাকা কেটে নেওয়ার একটি বার্তা পান ঐ ব্যক্তির স্ত্রী।কোনও খরচ না করেই টাকা কেটে নেওয়ায় কার্যত অবাক হয়ে যান। ভাবেন, তার কার্ডটি চুরি হয়েছে কিংবা হ্যাকারদের কবলে পড়েছে। এরপরই ব্যাংকে ফোন করে কার্ডটি ব্লক করান। পাশাপাশি থানাতেও অভিযোগ দায়ের করেন।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ঐ ক্রেডিট কার্ডটি ব্যবহার করে ট্রাফিক জরিমানা দেওয়া হয়েছে। শেষপর্যন্ত দেখা যায়, ওই ব্যক্তির বান্ধবী ট্রাফিক আইন ভাঙার পর, জরিমানা দিতে ঐ ক্রেডিট কার্ডটি ব্যবহার করা হয়েছে। এরপর প্রত্যেককেই জিজ্ঞাসবাদের জন্য ডেকে পাঠানো হয়।

দুবাই পুলিশের সাইবার অপরাধ দপ্তরের ডেপুটি ডিরেক্টর ক্যাপ্টেন আবদুল্লাহ আল শেহি এই প্রসঙ্গে জানান, আমরা তদন্তে নেমে জানতে পারি, অন্য এক মহিলা ওই কার্ডটি ব্যবহার করেছে। এরপরই তাকে ডেকে পাঠানো হয়। আশ্চর্যের বিষয় তিনি জানতেনই না ওই ব্যক্তি বিবাহিত।

আরও পড়ুন: ব্যক্তির রক্তে গজালো ম্যাজিক মাশরুম! 

অন্যদিকে অভিযোগকারী নারীও  জানতেন না তার স্বামীর অন্য একজনের সঙ্গে সম্পর্ক রয়েছে এবং তার ক্রেডিট কার্ড তার স্বামীই ব্যবহার করছেন। 

ইতিমধ্যে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পৃথক মামলা দায়ের হয়েছে। 

ইত্তেফাক/এসআর