কোন সে নদীর চরাঞ্চলে
ভুট্টা কলা চাষ?
চাষ করেছে কত্তো চাষি
দেখার বড় আশ।
একদা সেইখানে ছিল
ধু-ধু বালুচর
পথের দুপাশ সবুজ এখন
লাগে মনোহর।
শত শত আবাদ জমি
জাগছে ধীরে ধীরে
শীতকালেতে সবজি চাষে
কপাল গেছে ফিরে।
কিন্তু আগে লোকের ছিল
দুঃখ সীমাহীন
সেই ভাবনা আর আসে না
কাটছে ভালোই দিন।
কুড়িগ্রামের ফুলবাড়িতে
যাও কখনো যদি—
বদলে গেছে আগের সে দিন
দেখবে ধরলা নদী।
